২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

Editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬
শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

Manual4 Ad Code

শীর্ষ সন্ত্রাসী গ্যারেজ সোহেল বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

শেখ স্বপ্না শিমুঃ রাজধানীর মোহাম্মদপুরে ময়ূরভিলা এলাকায় সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

রোববার (০১ মার্চ) সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যারেজ সোহেলকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউপির সিরাজনগর পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। ওই সময় উদ্ধার করা হয় ০১টি বিদেশি রিভলবার, ০১টি ধারালো সামুরাই, ০১টি ধারালো ছুরি, ০১টি দা।

Manual3 Ad Code

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১/০২/২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড ময়ূরভিলা এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় গ্রেফতারকৃত আসামি গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা মিলে ভিকটিম মো. রাসেল (৩৭) ও ভিকটিম মো. মামুনকে (৩২) মারধর ও ধারালো সামুরাই দ্বারা কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ডিএমপি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

Manual7 Ad Code

অন্য আরেকটি মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২২/০২/২০২৬ ইং তারিখ আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড ময়ূরভিলা এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে (২৯) গ্রেফতারকৃত আসামি গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা মিলে ধারালো সামুরাই দ্বারা গুরুতরভাবে কুপিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ডিএমপি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়।

উপরের উল্লিখিত ০২টি ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, আজ আসামি সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে (৩৫) বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা দেশী ও বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দ্বারা জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ০৭টি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে একাধিক অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।