২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমা খুন।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমা খুন।

Manual6 Ad Code

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমা খুন।

বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা (৪৫) কে নিজ বসতবাড়ির ঘরের ভেতরে হত্যা করা হয়েছে। তিনি তালাকপ্রাপ্ত ছিলেন। তার সাবেক স্বামীর নাম মোঃ সোলাইমান মাস্টার।

Manual4 Ad Code

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বর্তমানে আজ (শনিবার) দুপুরের পর কে বা কারা তার বাড়ির ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি টের পান। ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual3 Ad Code