৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ।

Manual7 Ad Code

পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ।

বিশেষ প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতি সৈয়দ আজাহারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি জুয়েল মাহমুদ রানা। এতে বক্তব্য দেন গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও সেক্রেটারি ইউসুফ আল কারযাভী।
সমাবেশে নেতারা মামলার নাম প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জকে। দাবি না মানলে গাইবান্ধা জেলা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
পরে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা গেটে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

Manual2 Ad Code