৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন।

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন।

Manual1 Ad Code

‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন।

স্বপ্না শিমুঃ বিরল রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন। দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামের একটি স্নায়বিক জটিল রোগে ভুগছিলেন।অভিনেতা এরিক ডেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এরিক ডেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার প্রতিনিধি মেলিসা ব্যাংক। এক বিবৃতির মাধ্যমে জানানো হয় এরিক ডেন আর বেঁচে নেই। আরও জানানো হয় শেষ সময়টুকু নায়ক তার পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন।

Manual6 Ad Code

গত বছর নিজের বিরল রোগের কথা প্রথম জানান এরিক ডেন। এ রোগের কারণে ডান হাতের কর্মক্ষমতা হারান অভিনেতা। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতা বেড়ে গেলে নিজেকে গুটিয়ে নেন। একটি সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে সরে দাঁড়ান।

এরিক ডেন জনপ্রিয় মেডিক্যাল ড্রামা সিরিজ ‘গ্রে’স অ্যানাটমি’-তে ডক্টর মার্ক স্লোয়ান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান। এছাড়া এইচবিও সিরিজ ‘ইউফোরিয়া’-তে তার অভিনীত ‘ক্যাল জ্যাকবস’ চরিত্রও দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নেয়।

Manual3 Ad Code