১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

Editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৬
গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

Manual6 Ad Code

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

শেখ স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ বলিউড অভিনেতা রাজপাল যাদব-এর পর এবার আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী আমিশা প্যাটেল। প্রায় ৯ বছর আগের একটি ঘটনার জেরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অগ্রিম অর্থ নেয়ার পর সেখানে হাজির হননি তিনি। আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।

২০১৭ সালের উত্তর প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমিশাকে সাড়ে ১৪ লক্ষ টাকা অগ্রিম দেয়া হয়েছিল। মুরাদাবাদের-এর একটি হোটেলে তার থাকার ব্যবস্থাও করা হয়। তবে অনুষ্ঠানের দিন নির্ধারিত ভেন্যুতে যাননি অভিনেত্রী।

Manual5 Ad Code

অভিযোগকারীর ভাষ্য পরবর্তীতে আলোচনার মাধ্যমে আমিশা পুরো অর্থ ফেরত দেয়ার আশ্বাস দিলেও এখনও সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই তিনি আদালতের দ্বারস্থ হন এবং আমিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Manual4 Ad Code

তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর দাবি, বিষয়টি বহু পুরনো এবং অনেক আগেই তা মীমাংসা হয়েছে। অগ্রিম অর্থ ফেরতও দেয়া হয়েছিল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি তার আইনজীবী সংশ্লিষ্ট ইভেন্ট অর্গানাইজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অভিনেত্রী।

Manual1 Ad Code