৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি ও জামায়াতের জোরালো প্রচারণা শুরু

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
বিএনপি ও জামায়াতের জোরালো প্রচারণা শুরু

Manual7 Ad Code

‎বিশেষ প্রতিনিধি।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই গাইবান্ধায় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যাপক ও উৎসবমুখর প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুই দলের নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

Manual5 Ad Code

‎সকালে গাইবান্ধা সদর উপজেলার বিএনপির ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমবেত হন। পরে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর, যা প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।

Manual8 Ad Code

‎অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরাও সকাল থেকেই দলীয় কার্যালয়ে একত্রিত হন।

Manual4 Ad Code

পরে জামায়াতে ইসলামীর মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আব্দুল করিম গণসংযোগ কর্মসূচি শুরু করেন। রেলওয়ে স্টেশন থেকে শুরু হওয়া এই গণসংযোগ দাসবেকারীর মোড়, ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পরিচালিত হয়।

Manual4 Ad Code

‎গণসংযোগকালে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এসময় নির্বাচনী পরিবেশ ছিল প্রাণবন্ত ও শান্তিপূর্ণ।

‎প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াতের এই সক্রিয় উপস্থিতিতে গাইবান্ধার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ স্পষ্ট হয়ে উঠেছে।