৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৫
পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার

Manual5 Ad Code

পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ১৪ জন গ্রেফতার

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১০টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ সুজন আহমদ, এস কে আলম, মোঃ সাব্বির হোসেন তালুকদার, মোঃ মঞ্জু মিয়া, মোঃ সেলিম রেজা, আব্দুল্লাহ, মোঃ সোহেল আমির, মোঃ রকিবুল ইসলাম, মোঃ সাগর মিয়া, মোঃ খোকন, মোস্তফা কামাল, মোঃ ফেরদৌস আলম এবং মোঃ লিমন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, নাগরপুর, বাসাইল, মির্জাপুর. সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর এবং ভুঞাপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।

Manual6 Ad Code