২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে গোবিন্দগঞ্জ থানা মোড় চারমাথা এলাকা থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

২১ ডিসেম্বর রোববার সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার এস,আই সেলিম রেজার নেতৃত্বে,এস আই আনিসুজ্জামান,এ এস আই হাবীবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স তাদেরকে আটক করেছেন।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন,বগুড়া সদরের শেউজগাড়ী সুইপার কলোনির উত্তম বাসফোরের ছেলে রোহিত বাসফোর (২০) এবং গাইবান্ধা সদরের পিকে বিশ্বাস রোডের রঞ্জিত বাসফোরের ছেলে রাজ বাসফোর (২০)।

Manual8 Ad Code

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত ২ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।