৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

কাবিনের টাকা আদায়ে মামলা,বাদি কারাগারে

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
কাবিনের টাকা আদায়ে মামলা,বাদি কারাগারে

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual2 Ad Code

মানিকগঞ্জে একটি ব্যতিক্রমধর্মী ও আলোচিত ঘটনার অবসান হয়েছে আদালতের রায়ে। নিজের স্বামীকে তা লাক দিয়ে ১৪ লাখ টাকা কাবিনের অর্থ বুঝে নিয়ে দেনা-পাওনা নিষ্পত্তির পর আবার কাবিনের টাকা আদায়ের অভিযোগে মা মলা দায়ের করায় আদালত সেটিকে মিথ্যা মামলা হিসেবে খারিজ করেছেন।

Manual3 Ad Code

মামলার বাদী শারমিন আক্তার শিলা (পিতা: শফিকুল ইসলাম/ইসলাম) এবং বিবাদী তাঁর সাবেক স্বামী শহিদুল মিয়া (পিতা: সুলতান উদ্দিন), বাড়ি নাগরপুর, টাঙ্গাইল। আদালত সূত্রে জানা যায়, তালাকের সময় শারমিন আক্তার শিলা স্বামীর কাছ থেকে কাবিনের সম্পূর্ণ অর্থ—১৪ লাখ টাকা গ্রহণ করেন এবং পারস্পরিক দেনা-পাওনা নিষ্পত্তি হয়।

তবে তা লাকের মাত্র তিনদিন পরই তিনি পুনরায় কাবিনের টাকা আদায়ের দাবিতে আদালতে মামলা দায়ের করেন। শুনানিকালে যুক্তি-তর্ক ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত নিশ্চিত হন যে, কাবিনের অর্থ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

Manual1 Ad Code

এতে আদালত মামলাটি খারিজ করে দেন এবং মিথ্যা মা মলা দায়েরের অভিযোগে বাদী শারমিন আক্তার শিলাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।