৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ’কে সংবর্ধনা।

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৫
অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ’কে সংবর্ধনা।

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual7 Ad Code

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী গাইবান্ধা জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়।পরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, জনাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Manual8 Ad Code