১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫
পলাশবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়। কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Manual6 Ad Code

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জবাবের আহমেদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, জেলা পুলিশের সহকারী সিনিয়র পুলিশ সুপার রশিদুল বারী, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ার আলম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, কুচকাওয়াজ পরিদর্শন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য) আয়োজন করা হয়।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর ও সুবিধামতো সময়ে জাতির শান্তি, অগ্রগতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

দুপুরে হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে উপজেলা প্রশাসন একাদশ ও সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

Manual7 Ad Code