৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে যমজ ২ বোনের মেডিক্যাল কলেজে ভর্তির সুয়োগ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
বোচাগঞ্জে যমজ ২ বোনের মেডিক্যাল কলেজে ভর্তির সুয়োগ

Manual6 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual3 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পল্লিতে যমজ ২ বোনের অসামান্য সফলতায় মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আনন্দে ভাসছে তাদের পরিবারসহ এলাবাসী।

অনেকে বলছে, ”এক পরিবারে দুটি ফুল, মাখনুন আখতার ও মুসফিকা নাসনিন”।

উপজেলার ইশানীয়া ইউনিয়নের রামপুর গ্রামের মুরারীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. মশিউর রমান ও নাজমুন নাহারের যমজ ২ কন্যা সন্তানসহ ৩ কন্যা সন্তানের জনক ও জননী।

বড় মেয়ে দিনাজপুর সরকারী কলেজে অনার্স এর ছাত্রী। ছোট যমজ ২ কন্যা সন্তান নিয়ে যেন তাদের চিন্তার শেষ নেই। মশিউরের ৩ কন্যাকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টার কোন কমতি ছিলতা।

Manual7 Ad Code

গ্রামের স্কুলে প্রাইমারী শেষ করে ভর্তি হয় সেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে। এসএসসি পাস করে বড় বোনের সাথেই দিনাজপুর সরকারী কলেজে ভর্তি হন যমজ ২ বোন। সেখানে সফলতার সাথে এইচ এসসি পাস করে মেডিক্যালে ভর্তির চেষ্টায় সফলতা পেয়ে জান তারা। আজ যমজ ২ বোন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়ে আলোকিত করেছেন মা-বাবাসহ এলাকার মানুষকে।
মোছাঃ মুসফিকা নাসনিন ১২৩১ ক্রমিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ও মোছা মাখনুন আখতার ৬৬০ ক্রমিকে শহীদ সোরওয়ারদী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

Manual3 Ad Code

তাদের মা নাজমুন নাহার বলেন, ৩ কন্যা সন্তান নিয়ে কখনও দুঃচিন্তা করিনাই, যেভাবেই হোক তাদের লেখাপড়া চালিয়ে গিয়েছি। আজ আমার যমজ ২ কন্যা সন্তান মেডিক্যাল কলেজে ভর্তি সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করবেন।

Manual6 Ad Code