৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিনম্র শ্রদ্ধা,র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে হাকিমপুরে হিলিমুক্ত দিবস পালিত।

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
বিনম্র শ্রদ্ধা,র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে হাকিমপুরে হিলিমুক্ত দিবস পালিত।

Manual4 Ad Code

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় হিলিমুক্ত দিবস পালন করা হয়েছে।

হাকিমপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১ ডিসেম্বর হিলিমুক্ত দিবস উপলক্ষে বিশেষ র‍্যালী, হিলি সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় উক্ত র‍্যালী ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

র‍্যালীশেষে হিলি মুহাড়াপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন সম্মুখ সমর স্মৃতিস্তম্ভে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ১১ ডিসেম্বরে পাক-হানাদার বাহিনীর সাথে ভয়াবহ যুদ্ধ করে হিলির বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সামসুল ইসলাম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ হিলিকে পাক-হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত করেছিলেন।

Manual5 Ad Code

তখন থেকে প্রতিবছর ১১ ডিসেম্বরকে হিলিমুক্ত দিবস হিসেবে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় পালন করে হিলি-হাকিমপুরবাসী।

Manual8 Ad Code