৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার।

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার।

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual4 Ad Code

গাইবান্ধায় পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করলেন সুযোগ্য পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন।

Manual4 Ad Code

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মনোদয় পুলিশ লাইন স্কুল পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি, উম্মুক্ত পরিবেশ, নিয়মানুবর্তিতা ও একাডেমিক কার্যক্রম, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করেন।

সেই সাথেতিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Manual2 Ad Code

পুলিশ সুপার মহোদয় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিকতা মূল্যবোধ গঠনে আরও মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

দেশের অন্যান্য সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সাথে শিক্ষার মান বজায় রেখে বিদ্যালয় পরিচালনা করতে নির্দেশ প্রদান করেন।

উক্ত পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

Manual3 Ad Code