৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজার জেলা জামায়াত আমীরের স্ত্রী আইসিইউতে ভর্তি, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫
কক্সবাজার জেলা জামায়াত আমীরের স্ত্রী আইসিইউতে ভর্তি, সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা

Manual2 Ad Code

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া

Manual8 Ad Code

কক্সবাজার ইউনিয়ন হাসপাতালের আইসিইউতে জেলা জামায়াত আমীরের সহধর্মিণী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে গত রাতেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার কিছু জটিলতা দেখা দেওয়ায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এ ধরনের অসুস্থতায় জেলা জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষও উদ্বেগ প্রকাশ করেছেন।

আমীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ উখিয়া-টেকনাফবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন আল্লাহ পাক তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। পরিবারের একজন সদস্য জানান, আমাদের আপার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। সকলের দোয়া ছাড়া কিছুই সম্ভব নয়। আমরা আল্লাহর রহমতের আশা করছি।

Manual8 Ad Code

স্থানীয় রাজনৈতিক মহল, সামাজিক সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষও তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করছে। দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code