৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৫
ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

Manual7 Ad Code

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

স্টাফ রিপোর্টার ফেনী : ফেনী শহরের মুক্ত বাজারে শহীদদের স্মরণে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

রোববার (১৬ নভেম্বর) ভোরে আগুন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছেড়ে দেয়া হয়।

Manual2 Ad Code


ভিডিওতে দেখা যায়, দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
ফেনীর এ ক্যাটাগরি আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান, জুলাই শহীদদের অসম্মান করতে এভাবেই আগুন দেয়া হয়। যেহেতু আশপাশের সিসিটিভি ফুটেজ আছে, পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পারবে।’

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা শুধু জেলায় অবস্থান করছে না; তারা নাশকতা করার প্রস্তুতি নিচ্ছে। এসব ফ্যাসিস্টদের শক্ত হাতে দমন না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের সহিংসতা ঘটাবে তারা। দল মত নির্বিশেষে সবাইকে এ ফ্যাসিস্টদের বিরুদ্ধে মাঠের সোচ্চার হতে হবে।’
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, থানার নাকের ডগায় এরকম ঘটনা ঘটানোর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আওয়ামী দুর্বৃত্তরা এখনও ফেনীতে অবস্থান করছে। তারা সম্প্রতি সময়ে বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে। ভবিষ্যতে তারা আরও বড় কিছু করতে পারে। অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছি। অথচ আমাদের দরকার আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার হবার।’

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ আছে। আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি। সিসিটিভি ফুটেজ হাতে পেলে আমরা বুঝতে পারবো কখন কারা কীভাবে লাগিয়েছে। এ ঘটনায় মামলা হবে।