হাকিমপুরসহ ৪ উপজেলায় বিএনপির এমপি প্রার্থী ডাঃ জাহিদের ব্যাবস্থাপনায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ।
ইয়াসির আরাফাত: হাকিমপুর,দিনাজপুর।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিনামূল্যে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে সকাল ১০ টা হতে আরম্ভ করে বিকাল ৪ পর্যন্ত এই চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সার্জারী, গাইনী, শিশুরোগ, চর্ম ও যৌন, ইউরোলজী,মেডিসিন, হৃদরোগ ও আর্থোপেডিক বিষয়ে আক্রান্ত রোগীদের এই ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর সার্বিক ব্যাবস্থাপনা ও তত্ত্বাবধানে হাকিমপুর, বিরামপুর, ঘোড়ঘাট ও নবাবগঞ্জ এই চার উপজেলায় ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
হিলিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণে হাকিমপুর উপজেলা বিএনপি সহ সহযোগী ও অঙ্গসংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অনেক নেতাকর্মীরা সহ স্থানীয় সাংবাদিকদের অনেকেই উপস্থিত ছিলেন।
এলাকাবাসীকে এই ফ্রী চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেক উচ্ছ্বসিত ও আনন্দিত হতে দেখা গেছে।