৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

স্ত্রী-সন্তানসহ মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫
স্ত্রী-সন্তানসহ মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

Manual8 Ad Code

স্ত্রী-সন্তানসহ মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ

ঢাকা জেলা প্রতিনিধি:

Manual1 Ad Code

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

Manual6 Ad Code

জব্দ ৮১টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হোসেন এ আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে।

Manual5 Ad Code

আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাতকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে- তার পরিপ্রেক্ষিতে ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।