৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ, এর প্রতিবাদে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ, এর প্রতিবাদে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

জানা যায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ,এর প্রতিবাদে ২৪ ঘন্টার আলটিম দিয়েছেন বিএনপি।

Manual6 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের পদ্মপাড়ায় উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা মোঃ মফিজুর রহমান মুকুলকে পর পর তিনটি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

Manual7 Ad Code

বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে রিক্সা যোগে বাড়ি ফেরার পর নিজ বাড়ির গেইটে এ ঘটনাটি ঘটে।

Manual1 Ad Code

এ সময় গুরুতর আহত অবস্থা মোহাম্মদ মফিজুর রহমান মুকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। হামলার ঘটনায় ক্ষুদ্ধ নেতাকর্মীরা সদরে প্রতিবাদ মিছিল ও ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে।

Manual7 Ad Code

উপজেলা স্ব্যাস্থ কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান জানান, মফিজুর রহমানের পিঠে দুটি গুলি ও কোমড়ে একটি গুলি লেগেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ শাহীনুর ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি।