৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, পাইকগাছা (খুলনা)

Manual5 Ad Code

খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই নিসচা উপজেলা শাখার পক্ষ থেকে র্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে নিসচার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় ” মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করেন প্রধান অতিথি পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।

Manual5 Ad Code

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, থানার এসআই আতিক রহমান, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, প্রভাষক আবু সাঈদ, যুবনেতা আবু হুরায়রা বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ আব্দুল বারী।

Manual6 Ad Code

এছাড়াও নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, পূর্ণ চন্দ্র মন্ডল, ফসিয়ার রহমান, এম জালাল আহমেদ, আবুল হাশেম, এফ এম বদিউজ্জামান,শাহজামান বাদশা,মানছুর রহমান জাহিদ, কাজী সোহাগ, মাজহারুল ইসলাম মিথুন, মহানন্দ অধিকারী মিন্টু, চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম গাজী, রকি বিশ্বাস, আবু হানিফ মিলন, হারুন কাহারুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নিরাপদ সড়ক চাই নিসচা নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান।

অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code