২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
জাতীয় নির্বাচন ঘিরে নিজ নির্বাচনী এলাকায় আসছেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন

Manual3 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা

Manual4 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে আজ চরফ্যাশনে আসছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশনের কৃতি সন্তান মো. নুরুল ইসলাম নয়ন।

দলীয় সূত্রে জানা যায়, টানা তিন দিনের সফরের অংশ হিসেবে তিনি আজ বৃহস্পতিবার রাত ৯ টায় চরফ্যাশনের উদ্দেশ্য ঢাকা থেকে রওয়ানা দিয়েছেন। তার সফরকে কেন্দ্র করে আনন্দ উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় নেতৃবৃন্দ তাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার সমার্থকরা।

প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডে মিছিল মিটিং ও আলোচনা সভা নিয়ে ব্যস্ত,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা কর্মীরা।

Manual6 Ad Code

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ টায় চরফ্যশন ব্রজগোপাল টাউন হলে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংর্বধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন।

Manual7 Ad Code

এর পর ২১ সেপ্টেম্বর ২৫ ইং তারিখ সকাল ১০ টায় বেতুয়া ঘাট হতে মনপুরার উদ্দেশ্য রওয়ানা করার কথা রয়েছে তার।

Manual4 Ad Code

এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভায় অংশ গ্রহন করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন পেশা জীবি মানুষ ও সুশিল সমাজের ব্যাক্তি বর্গের সঙ্গে কুশল বিনিময় করবেন বলেও জানা যায়।

মনপুরা উপজেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের মাঝে চরফ্যাশনের কৃতি সন্তানের আগমন ঘিরে উচ্ছাসে মেতে উঠেছে নেতাকর্মীরা। তার সফর ঘিরে উজ্জীবিত হয়ে আগামী সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনাকে আরো গতিশীল করবে বলে জানান দলটির নেতারা।