২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে।

Manual6 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

কুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতারকুমিল্লার মুরাদনগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ শিল্পী আক্তার (৩৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

গতকাল মঙ্গলবার ভোর রাত প্রায় সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় করা হয়।

গ্রেফতারকৃত শিল্পী আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি প্রবাসী স্বামীর সঙ্গে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় বসবাস করে আসছিলেন।

থানা সূত্রে জানা যায়, খুবেই গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল মুরাদনগর সরকারি হাসপাতালের পেছনে নিমাইকান্দি আবাসিক এলাকায় অভিযান চালায়।

এ সময় শিল্পী আক্তারের কাছ থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সহযোগী ও কথিত মাদক সম্রাট মোঃ মাসুদ রানা পালিয়ে যায়।

Manual2 Ad Code

পরে যৌথ বাহিনী শিল্পী আক্তারকে গ্রেফতার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

Manual1 Ad Code

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুর রহমান জানান, গ্রেফতারকৃত শিল্পী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code