১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ফটোকপি লেখক-গোলাম কিবরিয়া পিনু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৫
ফটোকপি  লেখক-গোলাম কিবরিয়া পিনু

Manual2 Ad Code

ফটোকপি

লেখক-গোলাম কিবরিয়া পিনু

সবটাই কার্বণকপি,

Manual7 Ad Code

কিংবা ফটোকপি!

আলাদা তো কেউ নয়

Manual5 Ad Code

সকলে তো নয়-ছয়,

Manual4 Ad Code

সেকারণে আরও ভয়!

Manual8 Ad Code

একই দিগন্ত ফিরে আসে, –আকাশে!

একই দূষিত ধোঁয়ার কুণ্ডলি, –বাতাসে!

একই নষ্ট জল প্রবহমান, –নদীতে!

একই ধাঁচের লোক বসে, –গদীতে!

আন্ডারলাইন দিয়ে করতে পারি না কিছুই আলাদা,

যতই গিলি চা সকাল ও বিকাল, মিশিয়ে লবঙ্গ বা আদা!

পড়ে যাই একই ফাঁদে, ফাঁদে পড়ে কে না কাঁদে?

এমুড়ো-ওমুড়ো, ধোঁকা খায় তরুণ ও বুড়ো!

গণ্ডারের খড়গে হই, খণ্ডবিখণ্ড!

সবকিছু হয়ে যায় লণ্ডভণ্ড!

জর্দা মেশানো পান খাওয়া লোকেরা হাসতে থাকে হাঁসের গোসত খেয়ে,

অশ্রুজল পড়ে কার চোখ বেয়ে?

দিনদিন আরও অবনতি, ফিরে আসে পুরনো দুর্গতি!

পরিবর্তন হলো না– আমাদের মতিগতি!

চোর ও বাটপাড় কিলবিল করে নয়ানজুলির,

এপাড়-ওপাড়!