৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

পৃথক (২)অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্য সহ পুলিশ( ৩)তিনজনকে আটক করেছে পুলিশ ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫
পৃথক (২)অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্য সহ পুলিশ( ৩)তিনজনকে আটক করেছে পুলিশ ।

Manual8 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার।

Manual4 Ad Code

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ৩১ লাখ টাকার মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক । ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানান, গ্রেপ্তারকৃতরা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য এসেছিল।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা এলাকার মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছা. শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।

Manual1 Ad Code

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. শরীফকে আটক করেন।

এ সময় তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। তাছাড়া ধামরাইয়ের ঢুলি ভিটা এলাকায় পৃথক এক অভিযানে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে আরো ১ শত ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আমারা‘বিশেষ অভিযান উপলক্ষে একাধিক টিম বর্তমানে মাঠে কাজ করছে।

মঙ্গলবার এসআই মোঃ রহমান কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি সময় ওই এলাকায় মাদক বিক্রি করতে আসা মোঃ শরিফ হোসেনকে ২০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করেন।

এ ছাড়া টাঙ্গাইলের নাগরপুর থেকে হেরোইন বিক্রি করতে আসা অপর দুইজনকে ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। সবমিলিয়ে এই ৩১০ গ্রাম হেরোইনের মূল্য অন্তত ৩১ লাখ টাকা।

Manual1 Ad Code

তিনি বলেন, এখন পর্যন্ত যাদের ধরা হয়েছে, তারা সবাই মাদক ব্যবসায়ী। এর মধ্যে বড় যেসব মাদক ব্যবসায়ীকে ধরা হয়েছে, তারা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য নিয়ে আসে। আমরা তাদের গ্রেপ্তারে সক্ষম হয়েছি।

Manual1 Ad Code