৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কর ফাঁকি‌ দেওয়ায় অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
কর ফাঁকি‌ দেওয়ায় অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

Manual2 Ad Code

কর ফাঁকি‌ দেওয়ায় অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা।

মামলার আসামিরা হলেন- ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল, চাকরিচ্যুত সাবেক উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী এবং জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

Manual2 Ad Code

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, ঢাকা সিটি করপোরেশনের নিজস্ব জমি বা ভবন এবং সিটি করপোরেশন এলাকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি বা ভবনে বছরভিত্তিক অনুমোদন বা নবায়নযোগ্য বিজ্ঞাপন ফলকের ক্ষেত্রে এলইডি সাইন বরাদ্দের রেট প্রতি বর্গফুট ২০ হাজার টাকা নির্ধারিত ছিল। তা সত্ত্বেও আসামিরা অত্যন্ত কৌশলে মাত্র ৮০০ টাকা দেখিয়ে সরকারের বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতি করেছেন। দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এর মাধ্যমে ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকার রাজস্ব ফাঁকি হয়েছে।

Manual2 Ad Code

রাজস্ব ফাঁকি ও আত্মসাতের অপরাধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনজনের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক সম্পদ বিবরণীর আদেশ দেওয়া হয়েছে। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপ-কর কর্মকর্তা দেওয়ান আলীম আল রাজী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

Manual4 Ad Code