২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৫
গাইবান্ধায় এসো মিলি জীবনের জয়গানে শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত।

Manual8 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধায় বাল্য বিয়ে, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং ও স্মার্ট ফোনের অপব্যবহার রোধে “এসো মিলি জীবনের জয়গানে” শীর্ষক শিক্ষার্থীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সোমবার দিনব্যাপী গাইবান্ধা শিক্ষার্থী সমন্বয় কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে ছিল আলোচনা, বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Manual3 Ad Code

এ অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির সমন্বয়কারী সাংবাদিক ময়নুল ইসলাম।

গাইবান্ধা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোছা. নাছিমা আক্তার বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামসুল হক, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক রজতকান্তি বর্মন, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, শিক্ষার্থী মাহাবিন মনোয়ারা চৌধুরী, নূরছানা, শারমিন খাতুন, খাদিজা আক্তার ও হুমায়রা হোসেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানের উপস্থাপন করেন সাংস্কৃতিক কর্মী শিরিন আক্তার। এতে অংশ নেন গাইবান্ধা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রজতজয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্যাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশন অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে। শেষে পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শামসুল হক।

Manual2 Ad Code