২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কোটচাঁদপুরে ড্রাগন বাগানের বিদ্যুৎস্পৃষ্টে গরু সহ ১ জনের মৃ\ত্যু ও আহত হয় একজন।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
কোটচাঁদপুরে ড্রাগন বাগানের বিদ্যুৎস্পৃষ্টে গরু সহ ১ জনের মৃ\ত্যু ও আহত হয় একজন।

Manual1 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ ,স্টাফ রিপোর্টার।

কোটচাঁদপুরে একটি ড্রাগন বাগানের বিদ্যুৎস্পৃষ্টে একজন মানুষ ও একটি গরুর মৃ\ত্যু ও একজন আহত হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড তালসার কুটির মাঠে একটি গরু সহ বিদ্যুৎ স্পটে একজনের মৃত্যু ও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

(৪ সেপ্টেম্বর আজ বৃহস্পতিবার) সকাল ছয়টার সময় তালসার হাজী পাড়ার মৃত খেজের আলীর ছেলে মোঃ ইকতার হোসেন (৩৫) লাঙ্গল গরু নিয়ে একই গ্রামের মৃত আমীর আলীর ছেলে মোঃ শাহাদাৎ হোসেনের বাদাম লাগানোর জন্য জমি চাষ করতে যায়। গরুর কাঁধে লাঙ্গল জোয়াল লাগিয়ে কেবল চাষ শুরু করতে শুরু করে। আইল ঘুরতে গেলে পাশ্ববর্তী একই গ্রামের মনু মিয়ার ছেলে আজিজুল (৩৫) নিজস্ব ড্রাগন বাগানে শিয়াল প্রবেশ ঠেকাতে চিকন জি আই তার ব্যবহার করে বিদ্যুতায়িত করা থাকলে সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরু পড়ে যায়।

চাষি ইকতার গরু পড়ে যাওয়া দেখে কিছু না বুঝতে পেরে গরু উঠানোর চেষ্টা করে ছিটকে গিয়ে পড়ে।পরবর্তীতে জমি মালিক শাহাদাৎ হোসেন গরু উদ্ধার করতে গিয়ে স্পশেই চাষের গরু সহ বিদ্যুতায়ীত হয়ে মারা যায়। পরবর্তীতে স্হানীয়রা মৃত শাহাদাৎ এর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Manual2 Ad Code

আহত ইকতার হোসেন কে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে যায়।

স্হানীয়রা জানান বিদ্যুৎ এর যত্রতত্র ব্যবহারে হচ্ছে প্রাণহাণী। ড্রাগন বাগানে শত শত লাইটিং করে করা হচ্ছে ড্রাগন চাষ। বিদ্যুৎ অফিসের এমন উদাসীনতায় প্রায় হচ্ছে দুর্ঘটনা। ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীদের মধ্যে পল্লী চিকিৎসক মশিউর রহমান, আসাদুল, হাবিবুর রহমান, শহিদুল, জানান। এভাবে কেউ এতো চিকন তার ব্যবহার করে না। মোঃ আজিজুল যেটা করেছে যা চোখে দেখা যাচ্ছে না। তাকে পূর্বে নিষেধ করা হয়েছে ড্রাগন বাগান বিদ্যুতায়ীত না করার জন্য কিন্তু সে কোন নিষেধ মানেনি।

Manual2 Ad Code

ড্রাগন বাগানে বিদ্যুতায়ীত করা হয়েছে মাঠের জনসাধারণ কে অবগত করার জন্য নেই কোন সতর্কতামূলক ব্যবস্থা। নেই আলাদা কোন বিদ্যুৎ সংযোগ।নিজ সেচ পাম্পের সংযোগ থেকেই করা হয়েছে ড্রাগন বাগানের শিয়াল ঠেকানোর বিদ্যুতায়ীত ব্যবস্থা। বিদ্যুতের এই যত্রতত্র ব্যবহার হর হামেশাই চলছে। নাই কি কোন দায়বদ্ধতা বিদ্যুৎ অফিসের? যত্রতত্র বিদ্যুতের অপব্যবহার, জনসাধারনের মাঠে প্রবেশে কোন সতর্কতামূলক সভা সেমিনারের আয়োজন করা হয়েছে কি।

জানতে কোটচাঁদপুরের এজিএম রাকিবুজ্জামানের নিকট জানতে চাইলে তিনি জানান ড্রাগন বাগানে মৌসুমি ফসল বৃদ্ধিতে বিদ্যুতায়ীত করার অনুমতি আছে। বাগানের বাহিরে চিকন তার ব্যবহার অপরাধ। সতর্কতামূলক কি করতে হবে সেটা আমাদের ইন্সপেক্টর আছেন তিনি এটা দেখেন। সেচযন্ত্রের মিটারে সরকার ভর্তুকি দেন। সেই মিটার থেকে কখনো ব্যবহার করা যাবে না ড্রাগন বাগানে। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান ইকতার হোসেন নামে একজন বিদ্যুতায়িত হয়ে আজ সাকলে হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে। রোগীর অবস্থা বুঝে রেফারের ব্যবস্থা করা হবে।

মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন মাতুব্বর এই মৃত্যুর সংবাদ টি নিশ্চিত করেন।