২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

খেলার মাঠে যুবককে ছুরিকাঘাত: ওয়ার্ড ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
খেলার মাঠে যুবককে ছুরিকাঘাত: ওয়ার্ড ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

Manual1 Ad Code

 

সহকারী বার্তা সম্পাদক :

Manual4 Ad Code

মো: সিয়াম হোসেন

Manual1 Ad Code

টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে খেলার মাঠে ছুরিকাঘাতের ঘটনায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল।

বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলা পৌর ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদুল ইসলাম অন্তর এবং সদস্য সচিব রাফেল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাতুল আহমেদ সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

Manual5 Ad Code

স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সখীপুর পৌর শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতুলকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’

Manual6 Ad Code

মঙ্গলবার বিকেলে সৃষ্টি সংঘ মাঠে খেলা চলার সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতুল, আসিফ ও সাকিবসহ বেশ কয়েকজন সবুজের ওপর হামলা করেন। সবুজ জীবন বাঁচাতে দৌড় দিয়ে খেলার মাঠে ঢুকে পড়েন। আক্রমণকারীরাও সবুজের পিছু নিয়ে খেলার মাঠে ঢুকে কিল-ঘুসিসহ এক পর্যায়ে সবুজের পেটে ছুরি দিয়ে আঘাত করেন।

পরে আহত সবুজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের বাবা সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ ৩ জনের নাম উল্লেখ করে সখীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।