২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সাদুল্যাপুরের খোর্দ্দকোমরপুরের নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসীর গুলিতে মহিলা সহ ২ জন আহত।

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
সাদুল্যাপুরের  খোর্দ্দকোমরপুরের নাপিত বাজারে বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে  সন্ত্রাসীর গুলিতে মহিলা সহ ২ জন আহত।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি,

Manual6 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু।

পল্লী গ্রামে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত হয়েছে এলাকার সাধারণ মানুষ, তথ্য অনুসন্ধানে জানা যায় ১৩ আগস্ট বুধবার সকালে প্রতিদিনের মতো নাপিত বাজার হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম হোটেলের কাজে নিয়োজিত ছিল। সকাল ১০ টার দিকে উক্ত হোটেলে প্রবেশ করে গোলাপ। নাস্তা সেরে কিছু না বলে উঠে যাওয়ার সময় দোকান মালিক অসীম বিল চাইতে গেলে গোলাপ বলে সে কোথাও কোন খরচ করলে তার কোন টাকা লাগে না। অসীম গোলাপকে বলে যে আগেরও বাকি রয়েছে সেই টাকাও দিয়ে যাও নাহলে যাওয়া হবে না এই নিয়ে দুজনার মধ্যে কথা কাটাকাটি সহ হাতাহাতি হয়। এক পর্যায়ে গোলাপ তার কোমড়ে থাকা পিস্তল বের করে অসীমের দিকে তাক করে গু*লি চালায় অসীম গু*লি*বিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সেলিনা বেগম নামের একজন মহিলা অসীমকে উদ্ধার করতে আসলে গোলাপ তাকেও গু*লি করে। গু*লির শব্দে স্থানীয় জনসাধারণ ছুটে আসলে সন্ত্রাসী গোলাপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গু*লিবি*দ্ধ আহত অসীম ও সেলিনা বেগমকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী অ*স্ত্রধারী গোলাপকে এখনো গ্রেফতার করতে পারেনি। কে এই গোলাপ? সাদুল্লাপুর উপজেলার ঈদুল পুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃ*ত্যু তয়েজ উদ্দিন এর পুত্র গোলাপ। বাবা মা মারা যাওয়ার পর বেপরোয়া জীবনযাপন করত গোলাপ। এরকম ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আত*ঙ্ক বিরাজ করছে অবিলম্বে স*ন্ত্রা*সী গোলাপকে গ্রে*প্তা*র করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকার সাধারণ মানুষ।

Manual4 Ad Code