২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে ১৮০ বোতল ফেনসিডিল সহ যুবক গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ডে ১৮০ বোতল ফেনসিডিল সহ যুবক গ্রেপ্তার

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual4 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকা থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা চন্ডীপুর এলাকার মো. মজিবুর রহমানের ছেলে মো. আতাউর রহমান (২২)।

গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুুল উদ্দিন সরদার জানান, গোপন সূত্রে জানতে পারি আতাউর নামে এক যুবক মাদক পাচার করছে।

Manual7 Ad Code

খবর পাবার পর দ্রুত গোয়েন্দা পুলিশের একটি দল ঘোড়াস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আতাউরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি বাবুল উদ্দিন সরদার।

Manual2 Ad Code