৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

এএসআই এর উপর হামলাকারীর লাশ মিললো পুকুরে

admin
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
এএসআই এর  উপর হামলাকারীর লাশ মিললো পুকুরে

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual2 Ad Code

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীর ওপর হামলা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ জুলাই শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে থানার পিছনের হাই স্কুলের পুকুর থেকে এ যুবককের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল। এর আগে,গত বৃহস্পতিবার রাতে থানায় এএসআই মহসিন আলীর উপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর নিখোঁজ ছিলো এ যুবক। সারারাত ধরে পুলিশ ও স্থানীয় এ যুবক কে পুকুরে খোঁজাখুঁজি করে এবং পুকুরের চারিদিক লোকজন অবস্থান নেওয়ায় হামলাকারি এ যুবক পুকুর হতে পালাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এ যুবকের মরদেহ উদ্ধার করে। এসময় যুবকের পকেট হতে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র ১৭১৯ নং প্রবেশ পত্র সূত্রে জানা যায়,এ যুবকের নাম সিজু মিয়া তার পিতার নাম দুলাল মিয়া,মাতার নাম রিক্তা বেগম বলে জানা গেছে।

Manual5 Ad Code