১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমাইয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ইউএনও হিমাদ্রী খীসা

admin
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
লালমাইয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ইউএনও হিমাদ্রী খীসা

Manual6 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ

স্টাফ রিপোর্টার।

Manual5 Ad Code

কুমিল্লা জেলা লালমাই উপজেলা গতকাল ১০ জুলাই রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১১:৫০ টায় লালমাই উপজেলা খুবই গোপন সূত্রে খবর পেয়ে এক যৌথ অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া নামক স্থানে মাদক (এমফিটামিন ইয়াবা ট্যাবলেট) সেবন ও সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শামীম (৪৩), মামুন (১৮)-কে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বেলায়েতুন্নেছা (৫০) ও পারভীন (৫৫)- কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০০ টাকা করে মোট ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। সহযোগিতায় ছিলেন লালমাই আর্মি ক্যাম্পের টিম এবং লালমাই থানা পুলিশ। এসময়ে তিনি বলেন জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code