৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, জোরপূর্বক বিয়ে – হত্যার হুমকি, থানায় অভিযোগ

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, জোরপূর্বক বিয়ে – হত্যার হুমকি, থানায় অভিযোগ

Manual5 Ad Code

 মোঃ মিঠু মিয়া

Manual4 Ad Code

গাইবান্ধা জেলা প্রতিনিধি

Manual4 Ad Code

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজল ঢোপ গ্রামে গার্মেন্টস শ্রমিক জাহিদ হাসানকে (২৩) জোরপূর্বক বিয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত তরুণীর নাম মিশু খাতুন (২২)। জাহিদ হাসানের লিখিত অভিযোগে জানা যায়, গত ২৪ এপ্রিল গ্রামের মোকছেদ আলীর মেয়ে মিশু খাতুন বিয়ের দাবিতে জাহিদের বাড়িতে অনশন শুরু করেন। এ সময় মিশুর বাবা মোকছেদ আলী, মা রূপালী বেগম, প্রতিবেশী লজেন মিয়া ও আব্দুর রশিদের সহযোগিতায় কাজী ডেকে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। মানসম্মানের কথা চিন্তা করে জাহিদ বিয়েটি মেনে নেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই মিশু অসুস্থ হয়ে পড়লে খন্দকার এক্স-রে ক্লিনিকে আলট্রাসনোগ্রামে জানা যায়, সে ১০ সপ্তাহের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানার পর মিশুর পরিবার স্থানীয় একটি ক্লিনিকে গর্ভপাত করায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এদিকে গত ৭ জুন মিশুর বাবা মোকছেদ আলী ভাড়াটে লোকজন নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। এছাড়া পুনরায় দেনমোহর বেশি করে বিয়ে রেজিস্ট্রি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেয়া হয়। জাহিদ হাসান অভিযোগে বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানো হয়েছে। এখন হত্যার হুমকিতে আতঙ্কে আছি।’ এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুল ইসলাম তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা