২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির সেরা সাফল্য দুই নারীসহ কোটি টাকার হেরোইন উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ ডিএনসির সেরা সাফল্য দুই নারীসহ কোটি টাকার হেরোইন উদ্ধার

Manual8 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয় (ডিএনসি)’র অভিযানে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঝাটু মন্ডলের টোলা (মালবাগডাঙ্গা) এলাকা থেকে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে মো. সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা (৩৮) পালিয়ে যায়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝাটু মন্ডলের টোলা (মালবাগডাঙ্গা) এলাকার মো. বাদশার সহধর্মীনি মোসা. রোজিনা বেগম (৩২) ও মো. সাজ্জাদ আলীর সহধর্মীনি মোসা. সাগরী বেগম (৬০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক আনিছুর রহমান খান জানান, গোপন সূত্রে জানতে পারি মালবাগডাঙ্গা এলাকার একটি বাড়িতে সর্বনাশা মাদক হেরোইনের বেচাবিক্রি হয়।

Manual4 Ad Code

খবর পাবার পরে চৌকষ অফিসার পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিপাই মো. মোস্তাফিজার রহমান, সিপাই মো. আল-আমিন ও সিপাই হাবিবা খাতুন ঐ বাড়িতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ২ জন নারীকে গ্রেপ্তার করা হয়।

আনিছুর রহমান খান আরো জানান, মাটির গর্তের ভেতর লুকায়িত প্লাস্টিকের ঢাকনাওয়ালা বালতির মধ্যে ১১ টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। পরে ঘর তল্লাসী করে ট্রাঙ্কের ভেতর থেকে নগদ ৪ লাখ ৬০ হাজার টাকা, হেরোইন মাপার ডিজিটাল মেশিন ও হেরোইন প্যাকেট করার সিলার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

Manual3 Ad Code

এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আনিছুর রহমান খান।

Manual6 Ad Code