৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৫
বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

Manual4 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- ঢাকা রাজধানীর আজিমপুরে ইরাকি কবরস্থানের পাশের একটি বাসা থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত বেঞ্জির আহমেদ রোজ (১৯) ইরাকি কবরস্থানের পাশে নিউ পল্টন এলাকার বশির আহমেদ শিশিরের মেয়ে। তিনি মুন্সি আব্দুর রউফ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

Manual8 Ad Code

নিহত শিক্ষার্থীর মামা ফেরদৌস আলম সায়েম বলেন, আমার ভাগনির এবার দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। এরই মাঝে গত মাসে নিজের পছন্দে বিয়ে করে সে। পারিবারিক কলের জেরে গত দুই তিন দিন আগে সে নিজের বাড়িতে ফেরত আসে।

তিনি বলেন, গতরাতের কাউকে কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ে সে। পরে আমরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেই।

Manual7 Ad Code

লালবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হোসাইন বলেন, আমরা খবর পেয়ে একটি বাড়ির সাত তলা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত থাকা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, ওই নারীটি আর বেঁচে নেই।

এসআই নাজমুল আরও বলেন, নিহতের পরিবারের স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি, কলেজে অধ্যায়নরত অবস্থায় এক মাস আগে নিজের পছন্দে মতো বিয়ে করেন বেঞ্জির আহমেদ রোজ আমি এক ছেলেকে । কিন্তু বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকদের সাথে তার বনিবনা হচ্ছিল না। তাই সে কয়েকদিন আগে নিজেদের আজিমপুরের মায়ের বাসায চলে আসে।

Manual3 Ad Code

এসআই. মোঃ নাজমুল হোসাইন বলেন, এটি কি হত্যা না আত্মহত্যা তা নির্ণয়ে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

Manual6 Ad Code