৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫
বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

Manual6 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিফোটার:- নোয়াখালীর সেনবাগে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

নিহত মো.আমিন উল্লাহ (৬০) উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিষয়টি কাবিলপুর গ্রামের মনু মিয়ার ছেলে এবং পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে, এই দিন সকাল ৯ টারদিকে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পূর্ব কাবিলপুর গ্রামের মোঃ মমিন দরবেশের বাড়িতে বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে বড় ভাই মোঃ আবদুল মোতালেব কোদাল দিয়ে লাউ গাছের জন্য মাটি কাটতে যায়। ওই সময় ছোট ভাই আমিন উল্লাহ মাটি কাটতে বাধা দেয়। এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বড় ভাই আবদুল মোতালেব কোদাল দিয়ে ছোট ভাই আমিন উল্ল্যাহকে বুকে আঘাত করে। তাৎক্ষণিক বাড়ির লোকজন গুরুত্বর আহত আমিন উল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Manual4 Ad Code

সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ হযরত আলী মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত আব্দুল মোতালেব ঘটনার পর পরই পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual3 Ad Code