২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সংবাদপত্র, সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫
সংবাদপত্র, সাংবাদিকতা ও বর্তমান প্রেক্ষাপট

Manual6 Ad Code

ফিরোজ শাহীন আলাল:- ইলেকট্রনিক মিডিয়ার প্রসার ও অনলাইন পত্রিকায় দৌরাত্ম্যে সংবাদ মাধ্যম যখন লাগামহীন এবং ইন্টারনেটের মাধ্যমে মুহুর্তে সংবাদ যখন ভাইরাল, ঠিক তখনই বিপর্যয় নেমে আসে, আইসিটি অ্যাক্ট ও সেন্সরসিপ সংবাদ পত্রের লাগাম টেনে ধরে, তার পর ভিকটিম, ক্রাইম ও সাংবাদিকের উপর ত্রিমুখী, চতুর্মুখী লড়াই চলতে থাকে, সর্বপরি উৎকণ্ঠা ও সংশয়ের ভিতর চলতে থাকে সংবাদপত্রের প্রকাশনা।নিতীনৈতিকতা, ধরে রাখার দ্বন্দ্বসংঘাত চলতে থাকে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকতার উপর।

তার পরও নির্ভিকতা নিয়ে কাজ করতে হয় সৎ সাংবাদিকদের, এটাই বাস্তবতা।
সংবাদ যতো দ্রুত সংগ্রহ করা যায় কিন্তু প্রকাশে থাকে বিরম্বনা। সেন্সরসিপের কারণে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা দ্রুহব্যপার। আমার লেখায় অনেকেরই মনখারাপ হতে পারে কিন্তু বাস্তবতা এটাই।

Manual8 Ad Code

আমাদের সমাজের উচ্চ মহলের দ্বৈতনীতি, স্বেচ্ছাচারিতা, কুটকৌশল, রাষ্ট্রীয় প্রতারণা, সংবাদপত্রের স্বাধীনতায় মূল বাধা।
যতক্ষণ পর্যন্ত দ্বৈতনীতি, স্বেচ্ছাচারিতা কুটকৌশল, রাষ্ট্রীয় প্রতারণা, লুটতরাজ, আত্মসাৎ, চৌর্যবৃত্তি বন্ধ না হবে ততদিন আমাদের জাতির উন্নয়ন কোনভাবেই সম্ভবপর নয়।ঘুনেধরা সমাজব্যবস্থা,নিতীনৈতিকতা বিরুদ্ধ অন্তঃসারশূন্য, লোকদেখানো নিতীবাক্য চলতে থাকবে ততক্ষণ আমাদের জাতির উন্নয়ন কোনভাবেই সম্ভবপর নয়।
আমাদের দেশে যে যত বড় শিক্ষিত,যতো উচ্চ পদস্থ কর্মকর্তা সে তত বড় দূর্নীতিবাজ। কলম চোরেরা চুরি করে মুরগি চোর জেলখাটে। আমাদের স্বাধীনতার মূল্যবোধ জাগ্রত করতে হবে। দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দিয়ে দেশ চালাতে হবে।

Manual4 Ad Code

সমাজের রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি, দূঃসাশন, অপতৎপরতা নরসাৎ করতে হবে।আত্নসুদ্ধির বড্ড বেশী প্রয়োজন।তা না হলে সবকিছুই বুমেরাং হবে। জাতিসত্তার ক্ষতি সাধিত হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। নিজের আত্নসুদ্ধির বড্ড বেশি প্রয়োজন।তা না হলে সবকিছুই বুমেরাং হবে।সাধু সাবধান।

Manual2 Ad Code