২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির আলোচনা সভা

admin
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির আলোচনা সভা

Manual7 Ad Code

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব:- মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে হোটেল ডি প্যালেসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বক্তারা বলেন দেশের আর্থসামাজিক উন্নয়নে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে আগামী নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual4 Ad Code

লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রধান পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে – সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশতাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা  জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সোনিয়া আক্তার স্মৃতি.
লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

লক্ষ্মীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি  হাজী মোঃ মোশতাক মিয়া  এবং বিশেষ অতিথি সোনিয়া আক্তার স্মৃতিকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সবশেষে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা   এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন মাওলানা আরিফুল ইসলাম।

Manual8 Ad Code