৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্য বদ্ধ হওয়ার ডাক-শেখ তিতুমীর আকাশ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪
সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্য বদ্ধ হওয়ার ডাক-শেখ তিতুমীর আকাশ

Manual1 Ad Code

সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্য বদ্ধ হওয়ার ডাক-শেখ তিতুমীর আকাশ

নিউজ ডোস্ক: প্রেস বিজ্ঞপ্তি- নিরপেক্ষ গণমাধ্যম ও সাংবাদিকতার মূখপাত্র, সেবামুলক সংগঠন জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল-এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটিসমুহ সুচারু রুপে গঠনের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ ডিসেম্বর’২৪ ইং শনিবার দুপুর ১২ টার সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ধ্রুবতারা কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা।

Manual2 Ad Code

জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রিয় কমিটির কার্যকরী সহ সভাপতি প্রবীন সাংবাদিক সৈয়দ আবু মুসা’র সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভা পরিচালিত হয়।

Manual3 Ad Code

 

কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অনুষ্ঠান শুরু করার ছবি।

Manual1 Ad Code

 

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি – পলাশ কান্তি নাথ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক সম্পাদক – রমজান আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – মোঃ নিজাম উদ্দিন মিজান, কার্যকরী সদস্য – দীপংকর মল্লিক।

গণ মাধ্যম কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য যারা উপস্থিত ছিলেন, অগ্রযাত্রা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ ও চাটগাঁর সংবাদ-এর বার্তা সম্পাদক এনামুল হক রাশেদী, দৈনিক যায় যায় কাল-এর ব্যুরো চীফ কেফায়েত উল্লাহ কায়সার, দৈনিক ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো চীফ মোঃ জাফর ইকবাল তালুকদার, জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ মোঃ হোসেন মিন্টু, কামাল উদ্দিন (ভোরের চেতনা), মোঃ দিদারুল ইসলাম (চাটগাঁর সংবাদ), আমিনুল ইসলাম মামুন (স্বদেশ বিচিত্রা), মোঃ ইদ্রিস (জনবানী), সঞ্জয় বড়ুয়া (অর্থনীতি), রতন বড়ুয়া (শাহ আমানত), কফিল উদ্দিন (ভোরের চেতনা), শহিদুল ইসলাম (ঘোষনা), মিলন বৈদ্য শুভ (শাহ আমানত), সমিরন পাল (আই বার্তা)।

অনুষ্ঠানে জাতীয় অনলাইন প্রেস কাউন্সিলের প্রধান মুখপাত্র (চেয়ারম্যান) শেখ তিতুমীর আকাশ রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় ভার্স্যুয়ালী যুক্ত হয়ে তার গুরুত্বর্পুণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।তার বক্তব্যে নীতি নৈতিকতার আলোকে সবাইকে মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে জনসম্পৃক্ত সাংবাদিকতায় উৎসাহিত করেন। পাশাপাশি সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের দাবি আদায়ে জোরদার করার কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা মাঠে কাজ করেন। কিন্তু তাদের জিবনের কোন নিশ্চয়তা নেই। হয় তাদের উপর হামলা, মামলা, জেল ও এমন কি জরিমানাও।কিন্তু হাজার সাংবাদিক সংগঠন থাকার পরেও কেউ এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন না।

 

 

মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক প্রমি সেন, তুষার দাশ, হৃদয় বড়ুয়া, সুপন বিশ্বাষ, আকাশ চৌধুরী, জাহাঙ্গির আলম, শাহেদুল ইসলাম ত্বোহা, রাজিব চক্রবর্তি, মোহাঃ ওবাইদুল্লাহ চৌধুরী, মোঃ মনির হোসেন, আরাফাত উদ্দিন রিয়ান, রেজাউল করিম, বাবুল হোসেন বাবলা, আবুল মনসুর, রাফিফা আক্তার, এইচ এম ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম প্রমুখঃ।

Manual1 Ad Code