৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সম্পন্ন হলো বোচাগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৪
সম্পন্ন হলো বোচাগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

Manual5 Ad Code

মোঃ আসাদ আলী, বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি, দিনাজপুর:- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃলাইছুর রহমান কে সভাপতি ও মোঃ এনামুল হক কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

Manual2 Ad Code

২২ ডিসেম্বর রবিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়েত ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোঃ জাকিরুল ইসলাম।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা মাওলানা আমিনুল হক , দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, অধ্যাপক আবু তাহের প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ এর আলোচনা সভা শেষে মোঃ লাইছুর রহমান কে সভাপতি ও মোঃ এনামুল হক কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোচাগঞ্জ উপজেলায় শাখার কমিটি গঠন করা হয়েছে।