৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৪
তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:- গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান গণামাধ্যমকে এ তথ্য জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে,সাদপন্থি এই নেতাকে
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়।

Manual4 Ad Code