৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

দুমকি উপজেলায় কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 

admin
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪
দুমকি উপজেলায় কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত 

Manual5 Ad Code

দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালী জেলার দুমকি উপজেলার, ৩০টা প্রতিষ্ঠান থেকে ৪র্থ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সকাল ৯ টায় দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় ৪৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
দুমকি উপজেলা কিশোরকন্ঠের পরিচালক মাসুদ রানা প্রতিনিধি কে জানান শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, অনলাইন গেইমস থেকে মুক্ত রেখে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করার লক্ষ্যে কিশোরকন্ঠ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। নিজ ক্লাসের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসে থেকে বাংলা,ইংরেজি, গনিত,সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট ২০০ নম্বরে পরিক্ষা নেওয়া হয়েছে। প্রতি শ্রেনীতে কম পক্ষে ১০জন কে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হইবে। অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় ১ম স্থান দখল করবে তাকে একটি ল্যাপটপ দেওয়া হইবে।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী এক শিক্ষার্থীর অভিভাবক দুমকি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সাথী বেগম বলেন এতো সুশৃঙ্খল ভাবে, নকল মুক্ত পরিবেশে প্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়াটাকে তিনি সংগঠনের প্রথম সাফল্য। তিনি আরও বলেন পরীক্ষায় অংশগ্রহন করার জন্য নিবন্ধন করার পর থেকে আমার ছেলে নিয়মিত পড়াশোনা করেছে। তিনি এরকম কার্যক্রম চালু রাখার দাবী করেন।

Manual5 Ad Code