২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় মসজিদ এর বাথরুমের ছাদ থেকে ১৩টি ককটেল উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০১৯
ভোলায় মসজিদ এর বাথরুমের ছাদ থেকে ১৩টি ককটেল উদ্ধার

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি :
ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কদম আলী সড়ক (প্রেম রোড) এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে এ ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালের দিকে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুমের ছাদ পরিষ্কার করার সময় একটি রংয়ের বালতিতে বালুসহ ককটেল দেখতে পায়। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। তারা এসে থানায় খবর দিলে পুলিশ এসে ওই স্থান থেকে বালুভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১৩ টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো ছোট কৌটায় লাল ও কালো টেপ মোড়ানো ছিল। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মনির হোসেন মিয়া ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এছাড়া ককটেলগুলো কোথায় থেকে এখানে আসল সে বিষয়ে তদন্ত চলছে।

Manual7 Ad Code