২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুমকি’তে র‍্যালি ও সমাবেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৪
কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুমকি’তে র‍্যালি ও সমাবেশ

Manual3 Ad Code

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:- ‘প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে জিয়া তোমায় মনে পরে’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code


‎বুধবার(১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দুমকী উপজেলা বিএনপি’র কার্যালয়ে সামনে থেকে শুরু করে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নসিব সিনেমা হল এলাকায় এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জাহিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সহ সভাপতি আমীর হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আলম মৃধা, কৃষকদলের যুগ্ম আহবায়ক মো: ওহাব হোসেন, মো: মর্তুজা মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি চাকলাদার গোলাম সরোয়ার ও সরকারি জনতা কলেজ ছাত্র দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ মৃধা, যুগ্ম আহবায়ক সজিব সরদার প্রমুখ।

‎এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code