২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

জেলা বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ, লুটপাট-মামলাদায়ের।

প্রকাশিত আগস্ট ১৮, ২০২৪
জেলা বিএনপি কার্যালয়ে হামলা,ভাংচুর,অগ্নিসংযোগ, লুটপাট-মামলাদায়ের।

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার,শেখ আসাদুজ্জামান আহমেদ টিটুঃ

Manual7 Ad Code

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লটুপাটের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে নামীয় ৯৮ জন ও অজ্ঞাত আরও ১৫০-১৬০ জনকে আসামি করা হয়।
১৮ আগস্ট রবিবার বিকেলে গাইবান্ধা সদর থানায় এই মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
এই মামলায় সাবেক এমপি সরোয়ার কবিরসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এতে এজাহারে উল্লেখ করা হয়- গত ১৭ জুলাই বিকেল অনুমান ৪ টার দিকে এজাহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা হাতে লাঠি, সোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে গাইবান্ধা সার্কুলার রোডস্থ বিএনপির কার্যালযে হামলা করেন।এসময় ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটায়। তারপর আসামিদের হাতে থাকা জেরিকেন থেকে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, জেলা যুবদল কার্যালয়ের হামলার ঘটনায় আজ রোববার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code