২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

দুলাভাইয়ের নির্যাতনে বিষপান করে অকাল মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০১৯
দুলাভাইয়ের নির্যাতনে বিষপান করে অকাল মৃত্যু

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

উনুয়ই মার্মা রুহি,
বান্দরবান প্রতিনিধি

Manual4 Ad Code

লামায় আজিজনগর চাম্বি হেডম্যান পাড়ায় সৎ বোনের স্বামীর নির্যাতনে শালী বিষপানে আর্তহত্যা করে। ২৮ আগষ্ট বুধবার রাত ৮.০০ ঘটিকার সময় চাম্বি হেডম্যান পাড়ায় বসবাসকারী নিওজিং মার্মা(৩২) এর বাড়িতে লেখাপড়া করার সুবাদে সৎ বোন মা চং মার্মার বাড়িতে থাকত খিংখিংওয়াং (১৪)। খিংখিংওয়াং আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। তাহার বাড়ি গজালিয়া কুলিক্কা পাড়ায়। পিতা মাতার আর্থিক অবস্থা অস্বচ্ছল ও যাতায়তের অসুবিধা বলে সৎ বোনের বাড়িতে থেকে লেখাপড়া করত সে।

কে জানত সৎ বোনের স্বামী কাল হবে তার। সৎ বোনের স্বামীর কু- দৃষ্টি পড়ে খিংখিংওয়াং এর উপর। সৎ বোনে বাড়িতে না থাকলে প্রায়ই তাকে নির্যাতন করত দুলাভাই। ঘটনার দিন রাত ৮ টার দিকে বড় বোন বাসায় না থাকায় খিংখিংকে কু প্রস্তাব দিলে সে রেগে দুলাভাইকে বকাঝকা করে, দুলাভাই তাকে লাঠি দিয়ে আঘাত করে লাঠিভেঙ্গে গেলে বেল দ্বারা আঘাত করে শরীরে। ঐ রাতেই খিংখিং বিষপান করে। তাকে লোহাগাড়ার মা- মনি হাসপাতালে নিয়ে গেলে ডাঃ তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসা শেষে সে ২৯ আগষ্ট রাতে ১০.৩০ ঘটিকায় মারা যায়। হাসপাতাল থেকে পাড়া কারবারী অংমং কে মুটো ফোনে জানান। দুলাভাই নিওজিং এর সাথে যোগাযোগ করলে তাহার ফোন বন্ধ পাওয়া যায়। সূত্রে জানা যায়, প্রায় দুলাভাই খিংখিং কে জ্বালাতন করত।

৩ নং ওয়ার্ড় মহিলা মেম্বার শারমিন আক্তার বলেন মেয়েটি ভাল ছিল আমার মেয়ের সাথে পড়ত। পাড়া কারবারী অংমং বলেন, আমাকে হাসপাতাল থেকে ফোন করে, তারপর আমি বিস্তারিত জানতে পারলাম। ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা নাহা রাজু বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ কামরুজ্জামান বিষয়টি আমাকে জানিয়েছে। লাশ চট্টগ্রাম থেকে আানা হলে আইনী প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code