৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঞ্চন-পিংকির বিচ্ছেদ: ১০ বছরের পুত্রের কথায় হতবাক নেটিজেনরা

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
কাঞ্চন-পিংকির বিচ্ছেদ: ১০ বছরের পুত্রের কথায় হতবাক নেটিজেনরা

Manual1 Ad Code

ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। অভিনয় গুণে পেয়েছেন যশ-খ্যাতি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল।

Manual3 Ad Code

এরপর ভালোবেসে পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের ১০ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু কাঞ্চনের পক্ষ থেকে পিংকি ডিভোর্স লেটার পাওয়ার পর তাদের পুত্র ওশ যা বলেছিল, তা শুনে অনেকেই হতবাক হয়েছেন!

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিংকি ব্যানার্জি বলেন, ‘‘ছেলেকে বললাম, বাবা ডিভোর্সের কাগজ এসেছে। আমি এটাতে সই করতে যাচ্ছি। ও আমার হাতটা ধরে বলল, ‘মা আমাদের স্কুলে মানুষের শরীর নিয়ে পড়ানো হচ্ছে। তুমি জানো আমাদের শরীরের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেনডিক্স। আর যখন এটা সংক্রমিত হয়, তখন এটা কেটে বাদ দিতে হয়।’’

Manual5 Ad Code

‘‘আমার কাছে এসব কথার কোনো উত্তর ছিল না। আমি ওকে শুধু জিজ্ঞাসা করেছিলাম, তুমি সত্যিই এটা চাও তো? ও বলেছিল, ‘হ্যাঁ, মা চাই। আমরা একটা টিম, আমরা একসঙ্গে খুশি। অন্যরাও খুশি থাকুক।’’ বলেন পিংকি।

Manual7 Ad Code

এই সাক্ষাৎকারের একাংশ নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পিংকি। পুত্র ওশের বুদ্ধিদীপ্ত জবাব মন কেড়েছে নেটিজেনদের। একজন লেখেন, ‘বোঝাই যাচ্ছে ছেলে বাবার মতো হয়নি। মায়ের মতোই বুদ্ধিমান।’ আরেকজন লিখেন, ‘কত ম্যাচিওর বাচ্চা, কথাগুলো শুনে ভালো লাগছে।’

Manual8 Ad Code

পিংকির সঙ্গে সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন ৫৩ বছর বয়সী কাঞ্চন। কনের নাম শ্রীময়ী চট্টরাজ। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন কাঞ্চন। ২৬ বছরের ছোট শ্রীময়ীর এটি প্রথম বিয়ে। মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স— নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও এসব সমালোচনাকে পাত্তা দিতে চান না কাঞ্চন-শ্রীময়ী।