৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা নাগরিক মঞ্চের দাবি ইপিজেড চাই

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৪
গাইবান্ধা নাগরিক মঞ্চের দাবি ইপিজেড চাই

Manual4 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু: গাইবান্ধা সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার নাগরিক মঞ্চ এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে গাইবান্ধার গানার্স মার্কটের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন,বিশিষ্ট লেখক কলামিস্ট, অধ্যাপক মাজহারুল মান্নান,নাগরিক পরিষদ মঞ্চের আহব্বায়ক এ্যাড,সিরাজুল ইসলাম বাবু,সামাজিক সংগ্রাম পরিষদ আহব্বায়ক জাহাঙ্গীর কবির তনু,সভাপতি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) গোলাম মারুফ মনা,সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন কমিটি আহব্বায়ক ফারুক কবির,সদস্যসচিব,কুশলাশীষ চক্রবর্তী আদিবাসী বাঙ্গালি সংহতি পরিষদের আহব্বায়ক গোলাম রব্বানি মুসা,সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব,হাসান মোরশেদ দিপন,সাবেক সাধারণ সম্পাদক হরিদাস ফোরম,ধিলন হরিদাস।এসময় আরোও উপস্তিত ছিলেন,এ্যাড.সালাহউদ্দিন সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী কামাল সরকার,কাজী আব্দুুল খালেক,ব্যবসায়ী খলিলুর রহমান।

Manual3 Ad Code

বক্তব্যে বলেন,গাইবান্ধা সাকোয়া ব্রীজ এলাকায়(গাইবান্ধাসদর,পলাশবাড়ী,সাদুল্লাপুর সংলগ্ন)ইপিজেড নির্মিত হলে,রাজপথ-নৌপথ কাছাকাছি হওয়ায় বিনিয়োগকারী ব্যক্তি,প্রতিষ্ঠান আগ্রহী হবে।এছাড়াও সাঁকোয়া থেকে হেলিপ্যাড নিকটে রয়েছে।সাঁকোয়ায় খাসজমিসহ পর্যাপ্ত সুবিধাসমূহ বিদ্যমান এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলা ফুলছড়ি,সাঘাটা উপজেলা, গোবিন্দগঞ্জ উপজেলা,পলাশবাড়ী উপজেলা,সাদুল্লাপুর উপজেলাসহ,গাইবান্ধা সদরের সাধারণ কর্মজীবী মানুষ ইপিজেড এলাকায় সহজলভ্য বেতনে কর্মস্থলে যাতায়াত করতে পারবে।বক্তরা আরোও বলেন,গাইবান্ধাবাসীর উন্নয়নের স্বার্থে প্রানের দাবি সাঁকোয়া এলাকায় ইপিজেড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

Manual1 Ad Code