১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম ভাটিয়ারী জুয়ারী বন্ধ গ্রেফতার ১

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯
চট্টগ্রাম ভাটিয়ারী জুয়ারী  বন্ধ গ্রেফতার ১

Manual4 Ad Code

 

আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

অবশেষে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার আসরটিতে অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। বুধবার দুপুরে অভিযান চলাকালে জুয়ার আসর থেকে এক যুবককে আটক করা হয়। জুয়ার আসরটিতে তালা লাগিয়ে সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।

Manual5 Ad Code

জানা যায়, দীর্ঘদিন যাবত মাদামবিবির হাটস্থ ভাঙ্গাপুল এলাকায় মহাসড়কের পূর্বপাশ্বে কনফিডেন্স সিমেন্ট কারখানার গেইটের পাশে সরকারী জায়গা দখল করে এলাকার কিছু ব্যক্তি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে জুয়ার আসরটি চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

এ জুয়ার আসরে সন্ধ্যা হলেই কার, মোটর সাইকেল, মাইক্রোবাস লাইন ধরে দাড়িঁয়ে থাকতে দেখা যায়। যেখানে দুর-দুরান্ত থেকে জুয়ার আসরে বিভিন্ন বয়সের লোকজন আসে জুয়া খেলতে।

Manual4 Ad Code

স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার উক্ত জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানের খরব পেয়ে জুয়ার আসর থেকে বেশ কয়েকজন পালিয়ে গেলেও মিন্টু নামে এক যুবককে আটক করে।
জুয়ার আসর থেকে একটি আইপিএস, একটি পানির মোটরসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকালে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক হুমায়ুন কবির, সীতাকুণ্ড থানার এসআই টিবলু মজুমদার।

Manual1 Ad Code