২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১।

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৪
চট্টগ্রামে ১৫ লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেটসহ আটক ১।

Manual1 Ad Code

তালহা চৌধুরী রুদ্র: খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ন রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।

Manual5 Ad Code

এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর ও পানছড়ি থানার দুইটি চৌকস টিম গত ৬ ফেব্রুয়ারি রাতে ভিন্ন ভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকা মূল্যের বিদেশী ব্র্যান্ডের সিগারেট জব্দ ও ১ আসামী কে আটক করে।

পুলিশ বাদী হয়ে উভয় থানায় পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে।

সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে উদ্ধারকৃত সিগারেটের মধ্যে সাতটি বস্তায় ভর্তি বিদেশী MOND GREEN APPLE ব্রান্ডের ৪৩০ (চার শাত ত্রিশ) কার্টুন সিগারেট এবং MOND STRAWBERRY ব্রান্ডের ৯০ (নব্বই) কার্টুন সিগারেট সর্বমোট ৫২০ (পাঁচ শত বিশ) কার্টুন সিগারেট জব্দ করা হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মালিক দৌড়ে পালিয়ে যায়।

Manual7 Ad Code

যার আনুমানিক মূল্য ১০,৪০,০০০/- (দশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

এবং পানছড়ি থানা পুলিশ ১৫০ (একশত পঞ্চাশ) কার্টুন ORIS PREMIUM QUALITY BLEND ব্র্যান্ডের বিদেশী সিগারেট যাহার মূল্য ৪,৬০,০০০/- (৪ লক্ষ ষাট হাজার) টাকা।

সর্বমোট ৬৭০ (ছয়শত সত্তর) কাটুন সিগারেট যাহার আনুমানিক মুল্য ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা।

সিগারেট চোরাচালানের সাথে জড়িত বিমল চাকমা নামে একজনকে আটক করে পানছড়ি থানা পুলিশ।

Manual1 Ad Code

বিমল চাকমা পানছড়ি থানার, লোগাং ইউনিয়নের চান্দি টিলা এলাকার ভূবন্তু চাকমার ছেলে।

Manual2 Ad Code

৭ ফেব্রুয়ারি খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের জানান, মাদক দ্রব্য সেবন ও সরবরাহ, ছিনতাই,চোরাচালান ও চোরাকর্বারী দের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।